
বাগেরহাটের মোরেলগঞ্জে স্বর্ণলংকারসহ সাদিয়া আক্তার মুনা (১৫) এক স্কুল শিার্থীকে অপহরণ করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার খাউলিয়া ইউনিয়নের বড়পরী গ্রামের খাউলিয়া ইউনিয়নের বড়পরী গ্রামের বাসিন্দা বাহারাইন প্রবাসী ফারুক মোড়লের স্ত্রী সুমাইয়া আজম স্বর্নালী এ অভিযোগ করেন।
নিজ বসত বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বর্ণালী বলেন, গত ২৪ এপ্রিল বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় আমার প্রতিবন্ধী বোনেরমেয়ে পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার মুনাকে অপহরণ করাসহ ঘরে থাকা আলমিরা ভেঙে ১০ ভড়ি ওজনের স্বর্ণালংকার ও আনুমানিক ৮১ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় পার্শ্ববর্তী শরণখোলা উপজেলার বাসিন্দা মিজান হাওলাদারের ছেলে নাজমুল হাসান মাহিন (১৯)।
অভিযোগ দায়েরের ২৫ দিনেও অতিবাহিত হলেও মুনাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। তিনি মুনাসহ স্বর্ণলংকার টাকা দ্রæত উদ্ধারে
প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি সন্ন্যাসী পুলিশ ফাঁড়ির এসআইতমিজ উদ্দিনকে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে।
বিবার্তা/রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]