
পিরোজপুরের কাউখালীতে লাইসেন্স ও ক্রয়ের রশিদ ব্যতিরেকে জ্বালানি বিক্রির অপরাধে দুই ব্যবসায়ী এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মুল্যে বিক্রয়ের অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। এ সময় ৮৯০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কাউখালী উপজেলা উত্তর বাজারে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ও র্যাব -৮ সিপিএসসি কোম্পানি কমান্ডার এএসপি কামরুজ্জামান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে কাউখালী উত্তর বাজারের ব্যবসায়ী আনসার তালুকদার এবং তপন কুন্ডুকে লাইসেন্স ও ক্রয়ের রশিদ না থাকার অপরাধে পেট্রোলিয়াম আইনে জ্বালানি ব্যবসায়ী আনসার তালুকদারকে ৫ হাজার টাকা জরিমানা এবং ৮০০ লিটার ডিজেল জব্দ এবং তপন কুন্ডুকে ৫ হাজার টাকা জরিমানা এবং ৯০ লিটার ডিজেল জব্দ করা হয়।
অপর দিকে উত্তর বাজারে ব্যবসায়ী রতন দাসকে ভোক্তা সংরক্ষণ আইনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রয় করায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বিবার্তা/রবিউল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]