হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে রাজশাহীতে ভ্যাকসিন প্রদান কার্যক্রম বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫৫
হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে রাজশাহীতে ভ্যাকসিন প্রদান কার্যক্রম বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে রাজশাহীতে এম-আর ভ্যাকসিন প্রদান কার্যক্রম সভা অনুষ্ঠিত ।


রবিবার (১৯ এপ্রিল) গণমাধ্যমকর্মীদের নিয়ে রাজশাহী সিভিল সার্জন অফিস কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।


এতে সভাপতি ছিলেন, সিভিল সার্জন ,ডা. এস আই এম রাজিউল করিম এ ছাড়া উপস্থিত ছিলেন,ডা. মাহাবুবা খাতুন ডেপুটি সিভিল সার্জন, ডা. এস এম বায়েজীদ উল ইসলাম,এম ও সি এস, রাজশাহী। উপস্থিত সবাই জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে নির্দেশনা বক্তব্য রাখেন।
জাতীয় পর্যায়ে গৃহীত কর্মপরিকল্পনার আলোকে রাজশাহী জেলায় হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি সকল শিশুকে এক ডোজ এম-আর ভ্যাকসিন প্রদান করা হবে।


উপজেলা পর্যায়ে এ ক্যাম্পেইন ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত পরিচালিত হবে। উপজেলা পর্যায়ে কমিউনিটি লেভেলে ৮ দিন এবং স্কুলভিত্তিক ৩ দিন টিকাদান কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


রাজশাহী জেলার জন্য এ ক্যাম্পেইনে মোট লক্ষ্যমাত্রা ২,০১,৯৭৬ জন শিশু নির্ধারণ করা হয়েছে। তন্মধ্যে কমিউনিটি পর্যায়ে লক্ষ্যমাত্রা ১,৮৮,৩৭৯ জন এবং স্কুল পর্যায়ে লক্ষ্যমাত্রা ১৩,৫৯৭ জন।


ক্যাম্পেইন সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের নিমিত্ত রাজশাহী জেলায় মোট ২,১৬৭টি টিকাদান কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে—
স্কুলভিত্তিক কেন্দ্র: ৫৭৩টি
আউটরিচ কেন্দ্র: ১,৫৮৪টি
স্থায়ী কেন্দ্র: ১০টি


উপজেলাভিত্তিক লক্ষ্যমাত্রা নিম্নরূপঃ
বাগমারা: ৩০,৯৮৬ জন
পবা: ২৭,৬৭০ জন
চারঘাট: ১৮,৯৬৬ জন
তানোর: ১৭,৮৮২ জন
পুঠিয়া: ১৭,৮৫৪ জন
দুর্গাপুর: ১৭,১৬৩ জন
বাঘা: ১৪,৮১২ জন
মোহনপুর: ১৩,২৪৪ জন


হাম ও রুবেলা শিশুস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সংক্রামক রোগ। এ প্রেক্ষিতে, অত্র জেলার আওতাধীন সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সকল অংশীজনকে ক্যাম্পেইন সফল বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করেন


এছাড়াও, সংশ্লিষ্ট সকল অভিভাবককে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিকটস্থ টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে ০৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এম-আর ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।


জনস্বাস্থ্য সুরক্ষা, হাম-রুবেলা প্রতিরোধ এবং শিশু মৃত্যুহার ও জটিলতা হ্রাসে এ ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com