চার দফা দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১৭:০৪
চার দফা দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ
ববি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চার দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সংলগ্ন ঢাকা- কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে ববির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুইপাশে গাড়ি আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়।


রবিবার (১৯ এপ্রিল) দুপুর ২টা থেকে শিক্ষার্থী মহাসড়ক ব্লকেড কর্মসূচি শুরু কর। এ সংবাদ লিখা পর্যন্ত অবরোধ চলমান রয়েছে।


রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ভিপি তৌসিফ আলম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে প্রহসনমূলক আচারণ করছে। তারা এখনও কোনো সমাধান দিতে পারেনি। আমরা বলতে চাই যতক্ষণ পর্যন্ত এই চার দফা দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে।


বিক্ষুব্ধ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী সুমাইয়া আকতার রিয়া বলেন, প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সমাধান আসেনি, আমরা চাচ্ছি এগুলোর দ্রুত সমাধান হউক। আমরা নিরাপদ সড়ক চাই। গত বছরেও আমরা আমাদের এক বোনকে হারিয়েছি। প্রশাসনের টনক নড়েনি। আমরা সড়কে নিরাপত্তা চাই।


এদিকে বরগুনা থেকে ঢাকাগামী এক বাস যাত্রী আব্দুল কালাম জানান, কি হয়েছে কিছুই জানি না। শুনলাম ছাত্ররা নাকি আন্দোলন করছে। প্রচণ্ড রোদে শরীরের জামা-কাপড় ভিজে গেছে। ফ্যান থেকেও গরম বাতাস আসছে। কখন ছাড়বে আল্লাহ জানে। দুর্ভোগ সব আমাদের।


শনিবার দুপুরে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে একটি তেলবাহী গাড়ির সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তামিম হোসেন নামে এক শিক্ষার্থীর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ওই শিক্ষার্থী গুরুতর আহত হয়ে বর্তমানে বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছেন৷ এ ঘটনায় বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মিটিং করে কোনো সমাধান না পাওয়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেছেন বলে জানিয়েছেন।


তাদের চার দফা হলো দ্রুত পুলিশ ফাঁড়িতে পুলিশ দিতে হবে, চালককে গ্রেফতার করতে হবে, বিশ্ববিদ্যালয়ের সামনে ট্রাফিক পুলিশ দিতে হবে ও আহত শিক্ষার্থীকে ক্ষতিপূরণ দিতে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com