ভোলায় প্রবাসীর স্ত্রী কুপিয়ে হত্যা, গুরুতর জখম ছেলে
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৫
ভোলায় প্রবাসীর স্ত্রী কুপিয়ে হত্যা, গুরুতর জখম ছেলে
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলায় রাতের আঁধারে প্রবাসীর স্ত্রী নাসিমা বেগম (৪০)-কে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি দেখে ফেলায় রক্ষা পায়নি তার আট বছরের ছেলে আবির। তাকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে সে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দ্দার বাড়িতে এ ঘটনা ঘটে।


নিহত নাসিমা বেগম ওই বাড়ির দুবাই প্রবাসী আল-আমীন মিয়ার স্ত্রী। তাদের আবির নামের ৮ বছরের একটি ছেলে রয়েছে। নাসিমা বেগম ও তার ছেলে আবির ওই ঘরেই থাকতেন।


স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন নাসিমা বেগম। পরে রাতের আঁধারে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনাটি দেখে ফেলায় ছেলে আবিরকেও কুপিয়ে আহত করে তারা। পরে ভোরে আবির ঘর থেকে বের হয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। এরপর তাকে হাসপাতালে নেয়া হয়।


আহত শিশু আবির জানায়, রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। সে চিৎকার করলে তাকেও আঘাত করা হয়। পরে সে মারা যাওয়ার ভান করলে দুর্বৃত্তরা চলে যায়। এরপর সে বাইরে এসে চিৎকার দিলে লোকজন ছুটে আসে।


প্রতিবেশী নাজিম উদ্দীন জানান, ছেলেটি গুরুতর আহত অবস্থায় ছুটে এসে তার মাকে হত্যার বিষয়টি জানায়। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের খাটের ওপর রক্তাক্ত অবস্থায় নারীর মরদেহ দেখতে পায়। পরে আহত শিশুকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।



ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন করেছে। আহত শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com