
নাটোরের সিংড়া উপজেলায় পুকুরে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, প্রবাসী আব্দুল মমিনের ছেলে ফাহিম (১৩) ও তামিম (১২)। তারা সম্পর্কে আপন দুই ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিম ও তামিম তাদের পরিবারের সঙ্গে মায়ের বাড়িতে বসবাস করছিল। শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে তারা বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়।
দীর্ঘ সময় তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিবার্তা/রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]