কাউখালীতে অবৈধ চরঘেরা জাল জব্দ
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১৯:৪১
কাউখালীতে অবৈধ চরঘেরা জাল জব্দ
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালীতে মৎস্য অধিদফতর ও নৌ পুলিশের যৌথ কম্বিং অপারেশনে প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়েছে।


বৃ্‌হস্পতিবার (১৬ এপ্রিল ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো.হাফিজুর রহমান ।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিরাপাড়া নদীতে কাউখালী দক্ষিন বাজার মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন এলাকা থেকে বড় বিড়ালজুড়ি এলাকায় পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।


অভিযান চলাকালে উক্ত এলাকা থেকে আনুমানিক ৭৫ হাজার টাকা মুল্যের চরঘেরা জাল জব্দ করা হয়। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনস্ট করা হয়।


বিবার্তা/রবিউল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com