
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানেমাদকসহ ১ জনকে আটক হয়েছে এসময় উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক ও মাদকদ্রব্য।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বিজিবি এ তথ্য জানিয়েছে।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯ টা ১০ মিনিটে ডাংমড়কা এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ব্যাটারিচালিত ইজিবাইক তল্লাশি করা হয়। এ সময় মো. শুকুর আলী (২০) কে ভারতীয় ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। সে সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া এলাকার মৃত গেদু মিয়ার ছেলে। একইদিন রাত ১১ টা ১৫ মিনিটের দিকে আশ্রায়ন সীমান্ত সংলগ্ন মুন্সিগঞ্জ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৪০ প্যাকেট বিড়ি উদ্ধার করা হয়। এছাড়ও একইদিন রাত আনুমানিক ১১ টা ৫০ মিনিটের দিকে রামকৃষ্ণপুর সীমান্ত সংলগ্ন মোহাম্মাদপুর মাঠ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১১৬ প্যাকেট পাতার বিড়িউদ্ধার করে।
পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৬ লাথ ১৫ হাজার ৮০ টাকা বলে বিজিবি সূত্রজানিয়েছে।
উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে এবং মাদকসহ আটক ব্যক্তিকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]