সোনামসজিদ সীমান্তে প্রাইভেটকার ও মাদকসহ আটক ১
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১৯:২৭
সোনামসজিদ সীমান্তে প্রাইভেটকার ও মাদকসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ, একটি বিলাসবহুল প্রাইভেটকারসহ একজনকে আটক করেছে বিজিবি।
পৃথক দুটি অভিযানে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত মোট ৫৭৭ বোতল সিরাপ জব্দ করা হয়।


মঙ্গলবার (১৪ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে এই অভিযান পরিচালনা করা হয়।


বিজিবি জানায়, অভিযানের সময় একটি ACCORD (২৩৫০ সিসি) প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। গাড়িটি থেকে ২৮ বোতল নেশাজাতীয় সিরাপসহ আব্দুল্লাহ আল-আরাফাত শুভ (২৬) নামের এক যুবককে আটক করা হয়। আটক শুভ নওগাঁ জেলার মান্দা উপজেলার প্রসাদপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।


একই বিওপির অন্য একটি টহল দল বালিয়াদিঘী গ্রামস্থ গণকবর সংলগ্ন দীঘির পাড় এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে গেলেও সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৫৪৯ বোতল 'Eskuf DX' সিরাপ উদ্ধার করা হয়।


মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামি, মাদক এবং প্রাইভেটকারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


তিনি আরও উল্লেখ করেন: "দেশের যুবসমাজ ও আগামী প্রজন্মকে মাদকের মরণ থাবা থেকে রক্ষা করতে বিজিবি 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"


বিবার্তা/লিটন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com