
বরগুনার আমতলী উপজেলায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার চালকসহ আহত হয়েছেন আরও ৩ জন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে আমতলী উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন পটুয়াখালী-কুয়াকাটা সড়কে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের সোনাখালী নামক এলাকার বাসিন্দা মিরাজুল ইসলাম শাওন (২০) এবং পটুয়াখালীর আলীপুরের মহিষডাঙ্গা নামক এলাকার বাসিন্দা বেল্লাল (৩৫)। এ ঘটনায় অটোরিকশা চালক ফাহাদসহ তুহিন ও জসিম সিকদার নামে দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। তারা আমতলী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী উপজেলার মহিষকাটা নামক এলাকা থেকে একটি অটোরিকশায় যাত্রী বোঝাই করে আমতলীর উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় পটুয়াখালী-কুয়াকাটা সড়কের আমতলী ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী ও চালকসহ মোট পাঁচ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বেলালের মৃত্যু হয়। এছাড়াও গুরুতর আহতদের মধ্যে মিরাজুল ইসলাম শাওন পটুয়াখালী হাসপাতালে মারা যান।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকের চালাক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তবে ট্রাকটিকে জব্দ করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]