‘পীর’ শামীমকে পিটিয়ে হত্যা: জামায়াতের রাজীবসহ ২০০ জনের নামে মামলা
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১৮:০২
‘পীর’ শামীমকে পিটিয়ে হত্যা: জামায়াতের রাজীবসহ ২০০ জনের নামে মামলা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে ‘পীর’ শামীম রেজা হত্যার ঘটনার তিনদিন পর সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বড়ভাই ফজলুর রহমান সান্টু। হত্যাকাণ্ডে জড়িত চিহ্নিত যুবক রাজিবকে প্রধান আসামি করে অজ্ঞাত ১৮০ জন থেকে ২০০ জনের নামে এ হত্যা মামলা দায়ের করা হয়।


মামলার প্রধান আসামি ফিলিপনগর এলাকার গাজী মিস্ত্রীর ছেলে রাজিব (৩২) জামায়াতের রাজনীতির সাথে জড়িত। এছাড়াও মামলায় আরও যে ৩ জনের নাম রয়েছে তারাও একই সংগঠনের সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।


এবিষয়ে দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান পীর শামীম হত্যা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৮০ জন থেকে ২০০ জনের নামে এ হত্যা মামলা দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তবে আমাদের অভিযান চলামান রয়েছে।


এরআগে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ এনে শনিবার দুপুর আড়াইটার দিকে ফিলিপনগর এলাকার যুবক মামলার প্রধান আসামি রাজিবের নেতৃত্বে বিভিন্ন বয়সী শতাধিক উচ্ছৃশঙ্খল জনতা পীর শামীমের বিরুদ্ধে স্লোগান দিয়ে তার আস্তানা বা দরবারে হামলা চালায়।


এসময় হামলকারী যুবকরা পীর শামীমকে তার কক্ষ থেকে টেনে হেঁচড়ে বের করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে দোতলা থেকে তাকে নীচে ছুড়ে ফেলে। এরপর হামলাকারীরা সংগবদ্ধভাবে আস্তানায় আগুন জ্বালিওয় ভাঙচুর ও লুটপাট চালায়।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com