দৌলতপুরে নিরাপত্তা শঙ্কায় বাউলশিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন, উদ্বিগ্ন পরিবার
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩১
দৌলতপুরে নিরাপত্তা শঙ্কায় বাউলশিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন, উদ্বিগ্ন পরিবার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগ এনে একটি মহল দরবার শরিফ বা আস্তানায় হামলা চালিয়ে আস্তানার ‘পীর’ শামীম রেজা ওরফে শামীম জাহাঙ্গীর (৫৭) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লাঠি দিয়ে বেদম পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। জ্বালিয়ে দিয়েছে তাঁর আস্তানা, ভাঙচুর ও লুট করা হয়েছে আস্তানার মূল্যবান সম্পদ, স্বর্ণালংকার এবং বিপুল অংকের অর্থ। এ ঘটনার সূত্র ধরে নিরাপত্তা শঙ্কায় দেশ বরেণ্য বাউল শিল্পী শফি মণ্ডলের গ্রামের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ফলে উদ্বিগ্নরয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।


পবিত্র কোরআন অবমাননার অভিযোগ এনে স্থানীয় একটি মহল গত শনিবার দুপুর আড়াইটার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিন-পশ্চিম ফিলিপনগর গ্রামের ‘পীর’ শামীম রেজাকে (যার এনআইডি নাম-আব্দুর রহমান) তার দরবার বা আস্তানার দোতলার নিজ কক্ষ থেকে টেনে হেঁচড়ে বের করে তাকে পিটিয়ে ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।


এসময় বিক্ষুব্ধ ওই মহলটি শামীমের আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে লুটপাটের তান্ডলীলা চালায়। এ ঘটনার জের ধরে নিরাপত্তার শঙ্কায় বাউল শিল্পী শফি মণ্ডলের হোসেনাবাদ গ্রামেরবাড়িতে পুলিশ মোতায়েন করা হয়।


বাউল শিল্পী শফি মণ্ডল বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি গত একমাস যাবৎ গ্রামের বাড়িতে নেই। সেখানে ঠিক কী ঘটছে তা বিস্তারিতবলতে পারছি না। আমার মেয়ে ওখানে আছে সে বলতে পারবে।


শিল্পী শফি মণ্ডলের বড় মেয়ে কলেজ শিক্ষক ফারজানা ববি লিনার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি দিয়ে বলেন, আমার বাবা একজন সাধক মানুষ ও বাউল শিল্পী। সংগীতের প্রয়োজনে তিনি বিভিন্ন দরবারে যান। ফিলিপনগরে আমাদের বাড়ি হওয়ায় তিনি ওই দরবার শরিফেও গিয়েছিলেন। সেই সময়ের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে একটি পক্ষ মব তৈরি করেছে। আমার বাবা লালন দর্শনের অনুসারী হিসেবে সারাবিশ্বে লালন সাঁইজির বাণীর প্রতিনিধিত্ব করেন। মবের সাথে জড়িতরাই মূলত এই ছবিগুলো ছড়িয়ে দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি আরও বলেন, আমাদের জীবন আচরণ অবশ্যই ইসলামিক, তবে আমরা সাঁইজির দর্শন লালন করি। বাবা
একজন দেশবরেণ্য শিল্পী বলেই সরকার নিরাপত্তার প্রয়োজন মনে করে পুলিশ মোতায়েন করেছে। তবে নিরাপত্তার বেস্টনী সহজ মানুষ হিসেবে আমাদেরকে উদ্বিগ্ন করে।


এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুর রহমান জানান, নিরাপত্তা জনিত কারণে শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে তার বাড়িতে হামলার কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই। আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এটি করেছি।


বিবার্ত/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com