
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৬নং বোকাইনগর ইউনিয়নে নতুন ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় বোকাইনগর কালিবাড়ি মোড় এলাকায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোকাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি শামছুদ্দিন মাস্টার এবং সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল ইসলাম খান শহীদ, যুগ্ম আহ্বায়ক শামছুল হক শামছু, উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পাপ্পুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নতুন এই ইউনিয়ন ভূমি অফিস চালু হওয়ায় স্থানীয় জনগণের ভূমি সংক্রান্ত সেবা এখন আরও সহজলভ্য হবে এবং সময় ও ভোগান্তি কমবে।
এর আগে বোকাইনগর ইউনিয়নের ভূমি অফিসটি গৌরীপুর পৌর শহরের পৌর ভবন সংলগ্ন এলাকায় পরিচালিত হতো। নতুন ভবন চালুর ফলে এখন থেকে ইউনিয়নবাসী নিজ এলাকাতেই ভূমি সেবা গ্রহণ করতে পারবেন।
বিবার্তা/হুমায়ুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]