
বাগেরহাটের শরণখোলায় পানিতে ডুবে তোহা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার চাল রায়েন্দা গ্রামে এ ঘটনা ঘটে। তোহা উপজেলার চাল রায়েন্দা গ্রামের বাবুল জমাদ্দারের মেয়ে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় তোহা। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার লাবনী আক্তার পরীক্ষা-নীরিক্ষা শেষে তোহাকে মৃত ঘোষণা করেন।
বিবার্তা/রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]