মান্দায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি টিপু
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৮:২৩
মান্দায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি টিপু
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর মান্দা উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন ইজিপিপি কর্মসূচির আওতায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।


এ উপলক্ষ্যে সোমবার (১৩ এপ্রিল) দুপুরে আয়োজিত এক আলোচনা সভা শেষে উন্নয়নমূলক এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।


মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীরসভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান।


মান্দা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে কুশুম্বা এবং ভারশোঁ ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে প্রকল্প দুটি গ্রহণ করা হয়েছে।


উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম, কুশুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, বিএনপি নেতামোস্তাফিজুর রহমান ফিরোজ ও নুরবক্স মণ্ডলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিল উথরাইল ব্রিজ হতে বাদলঘাটা ব্রিজ এবং ভারশোঁ ইউনিয়নের দফাদারের মোড় সংলগ্ন মেইন রোড় থেকে বিল উথরাইল পর্যন্ত এ দুটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮ লাখ ৭৪ হাজার ৪৫৭ টাকা।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে মান্দা উপজেলার অবকাঠামো ও কৃষি খাতকে এগিয়ে নিতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং জনজীবনের মানোন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


বিবার্তা/আপেল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com