
নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের একটি গ্রামে নাগরিক সনদ দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে গৃহবধূকেজোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে তাজু শেখ (৪০) নামে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্ত তাজু শেখ উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই-ধানাইড় গ্রামের মৃত আলিম শেখের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের একটি গ্রামে গত (২৪ মার্চ) মঙ্গলবার দুপুরে পারিবারিক কলহের জেরে ভুক্তভোগী গৃহবধূর তার স্বামীর সঙ্গে ঝগড়া করে পাশের এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। এরপর তাজু শেখ গৃহবধূকে মোবাইল ফোনে তার অবস্থান জানতে চান। তিনি তার স্বামীর বাড়ি থেকে রাগ করে চলে এসেছেন ও গারমেন্টসে চাকরির করবেন বলে জানান তাজুকে।
বিষয়টি জেনে তাজু তাকে চাকরি পেতে নাগরিক সনদ লাগবে ও সেটি পাইয়ে দেওয়ার কথা বলে ওইদিন সকাল সাড়ে ১১টার দিকে তাকে নিজের বাড়িতে ডাকেন। ভুক্তভোগী তাজু শেখের বাড়িতে গেলে তাকে একটি কক্ষে বসতে দিয়ে, দরজা বন্ধ করে দিয়ে ওই গৃহবধূকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে অভিযুক্ত ব্যক্তি ওই গৃহবধূর হাতে একটি নাগরিক সনদ ও ৫০০ টাকা দিয়ে তাকে পাঠিয়ে দেন।
এরপর ওই নারী চাকরির আশায় ঢাকার সাভারে চলে গেলেও সেখানে কোনো ব্যবস্থা হয়নি। গত (৬এপ্রিল) সোমবার বাড়িতেফিরে আসেন। বাড়ি ফিরে বিষয়টি তার স্বামী ও আত্মীয় স্বজনদের জানালে, পরিবারের সহযোগিতায় গত ৯ এপ্রিল বৃহস্পতিবার রাতে থানায় হাজির হয়ে অভিযুক্ত তাজু শেখ কে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। পরে দিন রাতে অভিযান চালিয়ে তাজু শেখকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় রোববার (১২ এপ্রিল) বিকালে বলেন, ভুক্তভোগী গৃহবধূ নিজেই বাদী হয়ে গ্রাম পুলিশ তাজু শেখের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পরপরই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]