কালীগঞ্জে দুই বাসের মাঝখানে চাপা পড়ে হকারের মৃত্যু
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ২২:২০
কালীগঞ্জে দুই বাসের মাঝখানে চাপা পড়ে হকারের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কালীগঞ্জে দুই বাসের মাঝে চাপা পড়ে উসমান আলী (৪২) নামে এক ভ্রাম্যমাণ ব্যবসায়ী (হকার) নিহত হয়েছেন। গাড়িতে ফেরি করে (হকারি) পণ্য বিক্রির সময় দুই বাসের মাঝখানে চাপা পড়েন ওই ব্যক্তি।


রবিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত উসমান আলী কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের বাসিন্দা।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উসমান আলী শহরের মেইন বাসস্ট্যান্ডে বিভিন্ন গাড়িতে ফেরি (হকারি) করে পণ্য বিক্রি করতেন। বিকেল সাড়ে ৩টার দিকে মেইন বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের পাশ দিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা আরেকটি বাস তাকে ধাক্কা দেয়। এতে দুই বাসের মাঝখানে চাপা পড়েন হকার উসমান আলী। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, মরদেহ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যাপারে নিহতের স্বজনদের সঙ্গে আলাপ আলোচনা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘাতক বাস চিহ্নিত করা হয়েছে।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com