ঝিনাইগাতীতে বেড়েছে বন্যহাতির উৎপাত, জনমনে আতঙ্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ২০:১৪
ঝিনাইগাতীতে বেড়েছে বন্যহাতির উৎপাত, জনমনে আতঙ্ক
শেরপর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারত সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের বিভিন্ন এলাকায় আবারও বন্যহাতির উৎপাত বেড়েছে। খাদ্যের সন্ধানে প্রায়ই হাতির দল লোকালয়ে নেমে এসে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে।


শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে বন্য হাতির একটি দল উপজেলার তাওয়াকুচা এলাকার লোকালয়ে প্রবেশ করে। হঠাৎ করে হাতির উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে চরম ভীতি ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হন।


পরে খবর পেয়ে বন্য হাতি তাড়াতে জ্বালানির জন্য তেল নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা। তিনি স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন জ্বালিয়ে ও বিভিন্ন উপায়ে হাতির দলকে লোকালয় থেকে পাহাড়ের দিকে তাড়ানোর চেষ্টা করেন।


স্থানীয়রা জানান, সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় খাদ্যের সংকট দেখা দিলে প্রায়ই বন্য হাতির দল লোকালয়ে নেমে আসে। এতে ফসল ও বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তারা এ সমস্যা সমাধানে বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।


তাওয়াকুচা এলাকার বাসিন্দা আব্দুল মালেক বলেন, হঠাৎ করেই রাতের অন্ধকারে হাতির দল গ্রামে ঢুকে পড়ে। আমরা খুব ভয় পেয়ে যাই। পরে খবর পেয়ে বাদশা সাহেব তেল নিয়ে এসে মশাল জ্বালানোর ব্যবস্থা করেন, এতে আমরা কিছুটা সাহস পাই।


এ বিষয়ে মো. আমিনুল ইসলাম বাদশা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে যাই। স্থানীয়দের নিয়ে মশাল জ্বালিয়ে হাতির দলকে লোকালয় থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। মানুষের জানমাল রক্ষায় আমরা সবসময় পাশে আছি।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com