চুয়াডাঙ্গা সীমান্তে ৯৬ লাখ টাকার সোনার বারসহ আটক ১
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১৩:১৭
চুয়াডাঙ্গা সীমান্তে ৯৬ লাখ টাকার সোনার বারসহ আটক ১
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতে পাচারকালে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী এলাকার বারাদি থেকে চারটি সোনার বারসহ শ্রী সমর হালিদার নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটককৃত ব্যক্তি দর্শনা থানার পারকৃষ্ণপুর গ্রামের গোপাল হালদারের ছেলে।


শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় দর্শনার বারাদি সীমান্তের পাঁচ কবর এলাকা থেকে এসব সোনার বার জব্দ করা হয়। উদ্ধার বারগুলোর ওজন ৪৫২ গ্রাম। যার আনুমানিক মূল্য ৯৬ লাখ ৯ হাজার ৫২০ টাকা।


বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে দর্শনা সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে সোনা পাচার হবে। এ সময় চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীন বারাদি বিওপির একটি টহল দল পাঁচ কবর এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে এক ব্যক্তি বাইসাইকেলযোগে সীমান্তের দিকে অগ্রসর হলে তাকে টহল দল থামার জন্য সিগন্যাল দেয়। কিন্তু তিনি সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে।


পরে তার দেহ তল্লাশি করে সবুজ টেপে মোড়ানো একটি পুটলা উদ্ধার করা হয়। পুটলাটি খুলে চারটি সোনার বার পাওয়া যায়। ডিজিটাল স্কেলে ওজন করে মোট ৪৫২ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। বিজিবি আরও জানায়, উদ্ধার করা সোনার বার আনুমানিক মূল্য ৯৬ লাখ ৯ হাজার ৫২০ টাকা। এছাড়া আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে।


চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, জব্দ করা সোনার বার ও অন্যান্য মালামাল যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন


বিবার্তা/আসিম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com