চাঁপাইনবাবগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৫
চাঁপাইনবাবগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইজিবাইকে অভিনব কায়দায় বহনকালে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন শান্তির মোড় থেকে ২২ কেজি গাঁজাসহ মিরাজুল ইসলাম (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব ।


শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার একটি আভযানিক টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে সন্দেহ জনক অবস্থায় একটি ইজিবাইকে থাকা আসামির কথাবার্তায় সন্দেহ হলে তাকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয় এবং তার হেফাজতে থাকা ইজিবাইক তল্লাশী করে পলিথিনের ২২টি ব্যাগের ভিতর সর্বমোট ২২(বাইশ) কেজি গাঁজা, নষ্ট গুড়া চা পাতা ৫০ (পঞ্চাশ) কেজি এবং ১টি ইজিবাইক আলামত হিসেবে জব্দ করা হয়।


ধৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।


বিবার্তা/লিটন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com