নন্দীগ্রামে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০১:০২
নন্দীগ্রামে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি বিষয়ক তথ্য ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে কৃষকদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।


উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস।


অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, উপসহকারী কৃষি কর্মকর্তাদের মধ্যে নাজমুল হোসেন, শাহারুল ইসলাম, সোহেল রানা, খাদেমুল ইসলাম, জহুরুল ইসলাম, সুজন কুমার, শাহাদত হোসেন, আব্দুস সালাম, সুমাইয়া ইয়াসমিন ও মোস্তারিন নুসরাত।


দিনব্যাপী এ আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, পিএসএফ প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com