রাজশাহীতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ২০:২০
রাজশাহীতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লেডিস অর্গানাইজেশন ফর সোস্যাল ওয়েলফেয়ার (লফস) এর উদ্যোগে শিক্ষা সহায়তা ও মেধাবৃত্তি কর্মসূচির আওতায় নগরীর ১৮ জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নগরভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।


অনুষ্ঠানে ঝড়ে পড়া শিশুদের শিক্ষার উন্নয়নে লফস অবদান রাখায় তাদের ধন্যবাদ জানান তিনি। শিক্ষার্থীদের বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে এমনভাবে তৈরি হতে হবে যেন আগামীতে দেশের উন্নয়নে অবদান রাখতে পারো। আমরা তোমাদের পাশে আছি।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লফসের নির্বাহী পরিচালক ও সাবেক কাউন্সিলর শাহানাজ পারভীন লাকী। লফসের প্রোগ্রাম অফিসার মুক্তা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে লফসের প্রোগ্রাম ম্যানেজার মো. সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার সম্পা খাতুন ও প্রোগ্রাম এ্যাসিসটেন্ট ফাহমিদা আহমেদ স্মৃতি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com