বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোট পড়েছে ৪৩ শতাংশ
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১৭:৫৯
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোট পড়েছে ৪৩ শতাংশ
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ৪৩ শতাংশ ভোট পড়েছে৷ জেলা নির্বাচন কর্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ হয়।


এদিকে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা সকাল ৮ টার দিকে শহরের হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয়ে তিনি ভোট দেন। এ সময় তার সঙ্গে দলীয় কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। আর জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল সকাল সাড়ে ৭টায় শহরের সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।


বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপনির্বাচনে দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া ভোটগ্রহণে নিয়োজিত রয়েছেন ২ হাজার ৬৫৫ জন কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় ২ হাজার আনসার সদস্য, ৮ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র‍্যাব, সেনাবাহিনী এবং ডগ স্কোয়াড।


মোট ১৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।


বগুড়া-৬ সদর আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট কেন্দ্র ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি। এর মধ্যে ৭৮৭টি স্থায়ী এবং ৪৮টি অস্থায়ী বুথ।


রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com