
নাটোরের সিংড়ায় জালানি তেলের কালোবাজারি বন্ধ, হামের টিকার দুর্নীতি রোধ, ট্রান্সফরমার চুরি বন্ধ, ড. ইউনুসের গণবিরোধী মার্কিন চুক্তি বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ওয়াকার্স পার্টি সিংড়া উপজেলা শাখা।
বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২ টায় বাংলাদেশ ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিংড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানবন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য দিল আফরোজা খানম, জাতীয় কৃষক সমিতির সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুস্তম আলী।
বিবার্তা/রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]