
নাটোরের সিংড়ায় চলনবিলের তিশিঘালীতে অবস্থিত ঘাসি দেওয়ান এর মাজারের ৩টি বাক্স ভেঙে প্রায় ২ লক্ষাধিক টাকার অর্থ চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১১ টার দিকে চুরির ঘটনা ঘটে বলে স্থানীয়দের ধারনা। এসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো এবং সিসিটিভি ফুটেজ নষ্ট ছিলো বলে জানা গেছে৷
এ বিষয়ে সিংড়া থানা পুলিশ ৩ জনকে আটক করেছে।
আটককৃতরা হলো, হিজলী গ্রামের আ: রাজ্জাক মন্ডলের পুত্র জয় (১৯), সোহরাব আলীর পুত্র বিপ্লব খান (২০) শাহিনের পুত্র শামিম (২০)।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]