পিচ কার্পেটিংয়ের বদলে মাটি দিয়ে সড়ক ঢাকলো ঠিকাদার!
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১৬:৫৮
পিচ কার্পেটিংয়ের বদলে মাটি দিয়ে সড়ক ঢাকলো ঠিকাদার!
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিচ কার্পেটিংয়ের বদলে মাটি দিয়ে সড়ক ঢাকলো ঠিকাদার, হাতের টানেই উঠছে ৩ কোটি টাকার এই রাস্তা।


চাঁপাইনবাবগঞ্জে একটি সড়ক নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। আড়াই মিটার প্রশস্ত সড়কের অনেকাংশই ফাঁকা রেখে পিচ কার্পেটিং করার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। পরে এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হলে ফাঁকা থাকা সড়ক রাতারাতি মাটি দিয়ে ঢেকে ফেলার সত্যতা মিলেছে। এমনকি পিচ কার্পেটিংয়েও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার কারনে হাতের টানেই উঠছে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক।


চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা থেকে মহাডাঙ্গা হয়ে আলীনগর রেলগেইট পর্যন্ত ৫.৩ কিলোমিটার সড়কের পূণ: নির্মাণকাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি। পিচ কার্পেটিং ও ব্লক দিয়ে নির্মাণ হওয়া সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮৯ লাখ ৪৭ হাজার ৩১১ টাকা।


স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, পথচারী ও পৌরসভা সূত্রে জানা যায়, গত সপ্তাহে সড়কটির মহাডাঙ্গা থেকে আলীনগর রেলগেইট পর্যন্ত পিচ কার্পেটিং করা হয়। এতে আড়াই মিটার সড়কের বিভিন্ন অংশ ফাঁকা রেখেই কাজ সম্পন্ন করার অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। পরে এর কিছু ছবি-ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এনিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। এমনকি এতে হস্তক্ষেপ করেন, চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।


পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরও একটি একটি ভিডিও-তে দেখা যায়, এমপি নুরুল ইসলাম বুলবুল সড়কটির নির্মাণকাজ নিয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এসময় তিনি সঠিকভাবে নিয়মমাফিক কাজ করার জন্য তাগিদ দেন।


বিবার্তা/লিটন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com