জিয়ানগরে জালে ধরা পরল ২৮ লাখ টাকার ‘লাক্ষা’ মাছ
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০১:১৭
জিয়ানগরে জালে ধরা পরল ২৮ লাখ টাকার ‘লাক্ষা’ মাছ
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মৎস্য ব্যবসায়ী মো. দুলাল ফকির ও একই গ্রামের কালাম খান এবং পারেরহাটের আবুল হোসেন নামের তিনজনের তিনটি ট্রলারে গভীর সমুদ্রে ধরা পডলো ১৪৪টি মূল্যবান লাক্ষা মাছ। যার মূল্য ২৮ লক্ষ টাকা ।


সোমবার (৬ এপ্রিল) পিরোজপুর জিয়ানগর উপজেলার পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ওই তিনটি ট্রলারের
মাছ ২৮ লাখ টাকায় পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে। এরপর মাছগুলোকে চট্টগ্রামে পাঠানো হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জিয়ানগর উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের দুলাল ফকির, কালাম খান এবং পারেরহাটের আবুল হোসেন এর তিনটি ট্রলার মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে যায়। সেখানে গিয়ে জেলেরা সাগরে জাল ফেললে এই মূল্যবান লাক্ষা মাছগুলো পান। এরপর জেলেরা মাছগুলো নিয়ে পাড়েরহাট
মৎস্য অবতরণকেন্দ্রে আসেন। খবর পেয়ে মাছ ব্যবসায়ীরা সোমবার ২৮ লাখ টাকায় মাছগুলো কিনে নেন। পরে তা চট্টগ্রামে পাঠানো হয় ।


স্থানীয়রা আরও জানান, এর আগেও দুলাল ফকির ফিসিং বোর্ডে বছর দুই আগে ২০ লাখ টাকার লাক্ষা মাছ পান ।


ট্রলার মালিক এবং মৎস্য ব্যবসায়ী দুলাল হোসেন ফকিরের কাছে জানতে চাইলে তিনি জানান, অনেকদিন ধরে আমরা সমুদ্রে মাছ পাচ্ছিলাম না অনেক টাকা ক্ষতি হচ্ছিল। এইবার আল্লাহ রহমতে জালে মাছ ধরা পড়েছে এতে আমরা অনেক আনন্দিত। কিছুটা হলেও পিছনের ক্ষতি পুষিয়ে নিতে পারবো।


বিবার্তা/শামীম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com