গুরুদাসপুরে সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল সুমনের অকাল প্রয়াণ
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০০:৩৬
গুরুদাসপুরে সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল সুমনের অকাল প্রয়াণ
গুরুদাসপুর নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের গুরুদাসপুর উপজেলার বিশিষ্ট সাংবাদিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবু হেনা মোস্তফা কামাল সুমন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁচকৈড় বাজারের টেনরোজ হেলথ কেয়ার-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় পুরান পাড়া এলাকার মো. শাহাবুদ্দিন (সাবু) মিয়ার সুযোগ্য সন্তান। আবু হেনা মোস্তফা কামাল স্থানীয় চলনবিল প্রেসক্লাবের সদস্য ও বাংলাদেশের খবর পত্রিকার গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত স্থানীয় হেলথ কেয়ারে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি না ফেরার দেশে চলে যান। তাঁর এই আকস্মিক মৃত্যুতে সাংবাদিক মহলসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীর মৃত্যুতে তাঁর সহপাঠী ও গুরুদাসপুরের গণমাধ্যমকর্মীরা এক মেধাবী ও সাহসী সহযোদ্ধাকে হারালো বলে শোকবার্তায় উল্লেখ করা হয়েছে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী মরহুমের জানাজার সময় আগামীকাল সকাল ১০ ঘটিকায় চাঁচকৈর নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।


বিবার্তা/জনি/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com