
পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মুসকান আক্তার।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের হরিনধারা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মুসকান ওই এলাকার মো. জিয়াউর রহমানের মেয়ে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে মুসকান বাড়ি আঙ্গিনায় খেলছিল। এর কিছুক্ষণ পর তাকে খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে বাড়ি সংলগ্ন খালে পানিতে পড়ে যেতে দেখেন পরিবারের সদস্যরা। সাথে সাথে অচেতন অবস্থায় উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. মুছান্না বিনতে হাবিব বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
বিবার্তা/রবিউল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]