চাঁপাইনবাবগঞ্জে মালবাহী ট্রাকে মিলল ৪৯ কেজি গাঁজা, আটক ৩
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ২২:৩৮
চাঁপাইনবাবগঞ্জে মালবাহী ট্রাকে মিলল  ৪৯ কেজি গাঁজা, আটক ৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জে মালবাহী ট্রাকে অভিযান চালিয়ে সাড়ে ৪৯ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করেছে র‌্যাব।


বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা সেতু টোল ঘর এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৪৯ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করা হয়।


আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর থানার উত্তর বরক গ্রামের ফুল মিয়ার ছেলে আলফাজ মিয়া, ট্রাক ড্রাইভার রাজশাহী জেলার দূর্গাপুর থানার মৃত শাকিল আলীর ছেলে রকি আহমেদ ও হেলপার বাবর আলীর ছেলে সানোয়ার আহমেদ।


এ সময় চালান বিহীন ১৩০ বস্তা গার্মেন্টস ঝুট তুলা, ২টি স্যালো মেশিন, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মালবাহী ট্রাক, ৪টি মোবাইল ফোন ও নগদ ১২ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।


আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৫।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com