
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। জেলার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ জন শিশু ভর্তি হয়েছে।
বর্তমানে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে ৭৬ জন।শয্যা সংকটের কারণে অনেক শিশুকে হাসপাতালের মেঝেতে রেখেই চিকিৎসা দিতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ।
গত তিন মাসে ২৯৩ জন শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে, যার মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ ডায়ালাইসিস ইউনিটকে সাময়িকভাবে হাম ইউনিটে রূপান্তর করেছে। চিকিৎসক ও নার্সরা অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন। গুরুতর অবস্থায় তিন শিশুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]