দৌলতখানে বিএনপির কার্যালয় দুর্বৃত্তদের আগুন
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ২২:১৭
দৌলতখানে বিএনপির কার্যালয় দুর্বৃত্তদের আগুন
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের আসবাব ও নথি পুড়ে গেছে।


রবিবার (২৯ মার্চ) গভীর রাতে উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।


স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে হঠাৎ বিএনপির ওই কার্যালয়ে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান তাঁরা। পরে দ্রুত সেখানে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার-টেবিল, ব্যানার-পোস্টার ও গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়।


উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাঁদের রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যেই এই অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।


দৌলতখান থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দাস জানান, এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com