কাউখালী প্রেসক্লাবের সভাপতি রবিন, সম্পাদক মনির
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১৬:০৯
কাউখালী প্রেসক্লাবের সভাপতি রবিন, সম্পাদক মনির
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালী প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।


রবিবার (২৯মার্চ) রাতে প্রেসক্লাবে এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিতে এই কমিটি গঠন করা হয়।


নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাক ও ডেইলি অবজারভার সংবাদদাতা রবিউল হাসান রবিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আমাদের বার্তা ও দ্যা ফিনান্সিয়াল পোস্ট প্রতিনিধি রবিউল হাসান মনির।


কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি: রতন কুমার দাস (দৈনিক যুগান্তর ), সহ-সাধারণ সম্পাদক: নজরুল ইসলাম সবুজ (দৈনিক আমার সংবাদ): কোষাধ্যক্ষ: সানমুন রেজা (দৈনিক জনবাণী); দপ্তর ও প্রচার সম্পাদক: বিকাশ হালদার (দৈনিক দেশকাল ), কার্যনির্বাহী সদস্য- এনামুল হক (দৈনিক ইনকিলাব): তারেকুর রহমান তারেক (দৈনিক তৃতীয় মাত্রা); শেখ রিয়াজ আহমেদ নাহিদ (দৈনিক আজকের দর্পণ)।


কমিটি গঠনের পূর্বে সিনিয়র সাংবাদিক রতন কুমার দাসের সভাপতিত্বে প্রেসক্লাবে একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।


বিবার্তা/রবিউল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com