
নাটোরের সিংড়ায়য় একটি জ্বালানি তেলবাহী ট্যাংকলরিরম্যানেজার আবু সাঈদকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে জামতলী যমুনা কোয়েলের ডিস্ট্রিবিউটর আঁখি ফিলিং স্টেশনে তেল নামানোর পূর্বে বিষয়টি নিশ্চিত করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আব্দুল্লাহ আল রিফাত জানান, যমুনা অয়েল কোম্পানির ডিলার মেসার্স আঁখি ফিলিং স্টেশন এর জন্য আনা ৫০০ লিটার ডিজেল ও দেড় হাজার লিটার পেট্রোল নন্দীগ্রাম উপজেলার রনবাঘা ফিলিং স্টেশনে বিক্রি করা হয়। বিনা অনুমতিতে অন্যত্র এই তেল বিক্রি করার অভিযোগে ট্যাংকের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিবার্তা/রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]