জিয়ানগরে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১৩:২৮
জিয়ানগরে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের জিয়ানগরে স্ত্রীর সঙ্গে অভিমান করে তুহিন হাওলাদার (২৯) নামের এক যুবক সিলিং ফ্যানে ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছেন।


শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে আত্মহত্যা করেন তিনি। আজ সকাল ৯টার দিকে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।


নিহত তুহিন হাওলাদারের বাড়ি ঝালকাঠি জেলার সদর উপজেলায়। তার স্ত্রী ফারজানা রিশাদ জিয়ানগর উপজেলায় এলজিইডি অফিসে ৪র্থ শ্রেনী কর্মচারী । তাদের দুই ছেলে-মেয়েকে নিয়ে ইন্দুরকানী সরকারি কলেজের পাশে আ.হালিমের ভাড়া বাসায় বসবাস করেন। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে তুহিন ও তার স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তারা পৃথক কক্ষে ঘুমিয়ে পড়েন। রবিবার সকালে তুহিনের কোনো সাড়া না পেয়ে
পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।


স্ত্রী ফারজানা রিশাদ জানান, তুহিন মাদকাসক্ত ছিলেন এবং ঝালকাঠি থানার একটি মাদক মামলায় তিনি কারাবন্দি ছিলেন। সপ্রতি জামিনে মুক্তি পাওয়ার পরও মাদক সেবন নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল, যার জেরে ওই দিন বাকবিতণ্ডা হয়।


এ বিষয়ে জিয়ানগর থানার এএসআই মো. শাহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/শামীম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com