গুরুদাসপুর ক্লাব ও পাঠাগারের উদ্যোগে এমপি আব্দুল আজিজকে সংবর্ধনা
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ২২:৩৯
গুরুদাসপুর ক্লাব ও পাঠাগারের উদ্যোগে এমপি আব্দুল আজিজকে সংবর্ধনা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গুরুদাসপুর ক্লাব ও সাধারণ পাঠাগারের উদ্যোগে নাটোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুল আজিজকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।


শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টায় ক্লাবটির সম্মেলন কক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত এমপি আব্দুল আজিজ। ক্লাব ও পাঠাগারের সাধারণ সম্পাদক মো. সবুজ হাসানের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন ক্লাবটির সভাপতি মো. জুয়েল রানা। অনুষ্ঠানের প্রারম্ভে আব্দুল আজিজ এমপি সহ অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং বক্তব্য শেষে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


এমপি আজিজ তাঁর বক্তব্যে বলেন, ১৯৩৪ সালে ৭১ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত ক্লাবটি প্রায় বিলুপ্ত হওয়ার উপক্রম হয়েছিল। বর্তমান কমিটির নেতৃবৃন্দের হস্তক্ষেপে তা উদ্ধার হয়েছে। শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে ক্লাব ও পাঠাগারটি অভূতপূর্ব ভূমিকা রাখবে। ভবিষ্যতে ক্লাবটিকে আরো গতিশীল করতে তিনি সহযোগিতার আশ্বাস দেন।


এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী সচিব আসাদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান সরকার ও গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ।
এছাড়া প্রধান অতিথিকে ক্লাবটির প্রধান উপদেষ্টা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জকে উপদেষ্টা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়।


বিবার্তা/জনি/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com