
শ্রী শ্রী বাসন্তী পূজা ও শ্রী শ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে শুক্রবার (২৭ মার্চ) দুপুরে রাজশাহী পঞ্চবটী মহাশ্মশান ও মন্দির কমপ্লেক্সে আয়োজিত পূজায় আগত ভক্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
পরে তিনি মন্দির কমপ্লেক্সের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রমে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, এই দেশটা আমাদের সকলের। এই দেশকে সকলে মিলে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন। সকল মতভেদ ভুলে আমরা সবাই কাঁধে কাঁধ মিলেয়ে রাজশাহীকে আরো সুন্দর করে গড়ে তুলব।
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন রাজশাহীর পরিছন্নতা ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের। আমরা কেউ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবো না। এ বিষয়ে সকলকে দায়িত্বশীল নাগরিকের ভুমিকা পালন করার আহ্বান জানান রাসিক প্রশাসক।
কর্মসূচির শুরুতে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনকে ফুলেল শুভেচ্ছা জানান মন্দির কমিটির নেতৃবৃন্দ।
রাজশাহী পঞ্চবটী মহাশ্মশান ও মন্দির কমপ্লেক্স কমিটির সভাপতি সুশীল আগরওয়াল, সাধারণ সম্পাদক সাধন কুমার ভৌমিক, সহ-সাধারণ সম্পাদক স্বপন রায়, অর্থ সম্পাদক প্রণব কুমার দে, সদস্য, প্রশান্ত কুমার সাহা, রঞ্জন কুমার মিত্র এ সময় উপস্থিত ছিলেন।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]