
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশনে অবৈধভাবে তেল মজুদ করার কারণে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার বড় দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশনে ২৩৬৮ লিটার পেট্রোল, ৩৭৬০ লিটার ডিজেল এবং ৩৬৫৫ লিটার অকটেন অবৈধভাবে মজুদ থাকার পরও পণ্য (পেট্রোল, ডিজেল, অকটেন) বিক্রয় না করার অপরাধে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং আদায় করা হয়। একই সময়ে মজুদ করা জ্বালানি বিক্রয়ের কার্যক্রম শুরু করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী।
তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]