চাঁপাইনবাবগঞ্জে এনসিপির চার নেতার পদত্যাগ
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৯:১২
চাঁপাইনবাবগঞ্জে এনসিপির চার নেতার পদত্যাগ
চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. আলাউল হকসহ চার নেতা দল থেকে পদত্যাগ করেছেন।


বৃহস্পতিবার (২৬ মার্চ) তাঁরা দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে পদত্যাগপত্রের অনুলিপি চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে স্থানীয় গণমাধ্যমকর্মীদের হাতে তুলে দেওয়া হয়।


পদত্যাগ করা অন্য নেতারা হলেন জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি এবং যুগ্ম সদস্য সচিব সৈয়দ কিবরিয়া। দুটি পৃথক পদত্যাগপত্রে তাঁরা ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সব পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা উল্লেখ করেছেন।


এ বিষয়ে আলাউল হক সাংবাদিকদের বলেন, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে তিনি দলের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না। এ কারণেই পদত্যাগপত্র জমা দিয়েছেন। অন্যদিকে নাজমুল হুদা খান রুবেল বলেন, পরিবর্তনের প্রত্যাশা নিয়ে এনসিপিতে যোগ দিলেও পরবর্তীতে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। এ কারণে তাঁরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।


উল্লেখ্য যে , ২০২৫ সালের ৫ জুন আলাউল হককে প্রধান সমন্বয়কারী করে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে তাকেই আহ্বায়ক করে জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com