সারাদেশ
যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১৭:৩০
যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে ।


বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনার পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান ।


এরপর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,কাউখালী থানা, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি,মহিলা পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একে একে পুষ্পমাল্য অর্পণ করে।


সাড়ে সকাল ৮টায় সকাল কাউখালী সরকারী বালক বিদ্যালয়ের মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে পরবর্তী কর্মসূচি শুরু হয়।উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজে অংশ গ্রহন করে । পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পরে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


বিবার্তা/রবিউল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com