
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনকে স্বপদে পুর্ণবহাল করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বগুড়া জেলা প্রসাশকের কার্যালয়ের এক স্মারকপত্রের মাধ্যমে এ তথ্য জানা যায়।
জানা য়ায়, ২০২৫ সালের ৬মার্চ দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুপস্থিত থাকায় সেবা কার্যক্রম বন্ধ রয়েছে মর্মে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদন দাখিল করা হয়। কর্তৃপক্ষ ইউনিয়ন পরিষদ সেবা ত্বরান্বিত করতে ওই ইউনিয়নের চেয়ারম্যানকে বাতিল করে প্রশাসক নিয়োগ দেওয়ার নির্দেশ দেয়।
এতে জেলা প্রশাসক ২০২৫ সালের ২৩ মার্চ প্রশাসক নিয়োগ দেন। এরপর একই বছরের ২ ডিসেম্বর প্যানেল চেয়ারম্যান-১ কে থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
পরে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন উক্ত আদেশ বাতিলের জন্য হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন। রিটের শুনানি শেষে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি হাইকোর্ট স্থানীয় সরকার শাখার ২০২৫ সালের ২ ডিসেম্বরের ১০৯৪ নম্বর অফিস আদেশের কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত করেন। এবং ইউপি চেয়ারম্যানকে পুনর্বহাল করে তা বাস্তবায়নের জন্য নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসারকে পত্র দেওয়া হয়।
বুধবার (২৫ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা বিয়য়টি নিশ্চিত করে বলেন, হাইকোর্টের আদেশ মোতাবেক তাকে পুনর্বহাল করা হয়েছে।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]