
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বায়িরাপুরে মহানন্দা নদীতে গোসল করতে নেমে মাহিনুজ্জামান রামিম (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যার দিকে মহানন্দা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রামিম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাধীন দ্বায়িরাপুর এলাকার কৃষিবিদ রোকোনুজ্জামান রোকনের ছেলে ও রাজশাহী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার দুপুরে মহানন্দা নদীতে রামিম ও তার বাবা গোসল করতে নামে। পরে রামিম নিখোঁজ হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যার দিকে রামিমের মরদেহ উদ্ধার করে।
রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান মতিউর রহমান জানান, সন্ধ্যার দিকে মহানন্দায় নিখোঁজ হওয়া কিশোরের মরদেহ উদ্ধার করে ডুবুরি সজিব শেখ।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]