
নওগাঁর নিয়ামতপুরে ভ্যান, ভটভটি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ সময় শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার সাবিলপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সকাল ১০টার দিকে ঈদে স্বজনদের বাড়ি যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ভটভটির সংঘর্ষ হয়। একইসময় একটি ভ্যান এসে সেখানে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ছয়জন আহত হন। আহতদের নিয়ামতপুর হাসপাতালে নেয়া হলে এক নারীর মৃত্যু হয়।
আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় এক নারী মারা গেছেন। তবে হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]