নাটোরে বালু বোঝাই ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১০:৩৮
নাটোরে বালু বোঝাই ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের লালপুরে বালু বোঝাই ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। গুরুতর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


মঙ্গলবার (২৪ মার্চ) সকালে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ লালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- লালপুর উপজেলার ছোটবাদকয়া গ্রামের জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫৫) ও সেকেন আলীর ছেলে মনির হোসেন (২৭)।


লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, সকালে হঠাৎ যাত্রীবাহী ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ভিন্ন লেনে চলে গেলে বিপরীতমুখী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ট্রাকটি একটি দোকানে ঢুকে পড়ে।


মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলেও জানান ওসি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com