সারাদেশ
মেধাবী শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী বাংলাদেশ: এমপি মোশাররফ
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ২২:৫০
মেধাবী শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী বাংলাদেশ: এমপি মোশাররফ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (উসান) উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২৩ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।


এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন এমপি।


এসময় তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী বাংলাদেশ। এজন্য শিক্ষার্থীদের শুধু পড়ালেখায় নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসময় তিনি সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং উসানের উন্নয়নে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।


অ্যাসোসিয়েশনের সভাপতি তাজিজুল ইসলাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, মনসুর হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশিদ, সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম রব্বানী, চট্রগ্রাম প্রকৌশ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক নাদিম মাহমুদ নবীন, পুলিশ ক্যাডার(৪৫ তম বিসিএস) আনিছুর রহমান আজাদ সহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়া উসানের সাধারণ সম্পাদক আব্দুল হালিম বোখারী ও মাহাদি হাসান বক্তব্য প্রদান করেন।


বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ, ক্যারিয়ার গঠন এবং সমাজের প্রতি দায়িত্বশীল হয়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নন্দীগ্রাম উপজেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে সদ্য নিয়োগপ্রাপ্ত চাকরিজীবীদেরও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।


উল্লেখ্য, ২০২০ সালে প্রগতিশীল, স্বেচ্ছাসেবী ও সহযোগিতামূলক সংগঠন হিসেবে ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (উসান) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।


বিবার্তা/মনির/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com