সিংড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৮
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ২০:৫৩
সিংড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৮
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের মাধা বাঁশবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৮জন আহত হয়েছে। এসময় একটি প্রাইভেটকার ভাংচুর করা হয়।


গুরুতর আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হযেছে। পুলিশ ও এলাকাবাসীরা জানায়, সিংড়া উপজেলার মাধা বাঁশবাড়িয়া গ্রামে সুজাউদ্দোলা সূর্য এবং সোলায়মান হোসেন লাবুর মধ্যে গ্রামের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।


এরই জের ধরে রবিবার (২২ মার্চ) সকাল ৯টা থেকে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের অন্তত ৮জন আহত
হয়। এসময় একটি প্রাইভেটকার ও বাড়ি ভাংচুর করা হয়। পরে আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছালে পুলিশের সামনে সংঘর্ষে জড়ায় উভয় গ্রুপ। বর্তমানে গ্রামটিতে উত্তেজনা বিরাজ করছে।


ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানিয়েছে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.ব.ম আব্দুন নূর।


বিবার্তা/রাজু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com