
রাজশাহীর পুঠিয়ায় ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন।বুধবার (১৮ মার্চ) দুপুরে রাজশাহী- ঢাকা মহাসড়কের বানেশ্বর কলাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— চারঘাট উপজেলার কাউসার হোসেন ও তার দুই বছরের ভাতিজা রেজওয়ান আলী (৬)।
এ তথ্য নিশ্চিত করেছেন পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক খান।
তিনি জানান, রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল ডাম্প ট্রাকটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চাচা ও ভাতিজার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে এর চালক পালিয়ে গেছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]