
নির্বাচন সামনে রেখে সাধারণত প্রার্থীরা ব্যানার–ফেস্টুন ও প্রচারণায় ব্যস্ত থাকেন। তবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সিংড়া উপজেলা বিএনপির সদস্য ও সাবেক প্রচার সম্পাদক, সম্ভাব্য মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম বুলেট। নিজের প্রচারণায় ব্যানার–ফেস্টুন তৈরির জন্য বরাদ্দ অর্থ ব্যয় না করে সেই টাকায় অসহায়
রিকশাচালকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন তিনি।
শনিবার (১৪ মার্চ) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ২০০ জন রিকশা শ্রমিকের হাতে ঈদ উপহার হিসেবে লাচ্ছা সেমাই ও চিনি তুলে দেওয়া হয়। ঈদকে সামনে রেখে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকেরা জানান।
উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল। এ সময় আরও ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হক, উপজেলা বিএনপির সদস্য খাইরুজ্জামান ছিটু,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শারফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মুক্তার হোসেন ও প্রভাষক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
রফিকুল ইসলাম বুলেট বলেন, ‘ঈদ আনন্দের উৎসব। সমাজের শ্রমজীবী মানুষদের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করতেই এই ছোট উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেওসাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা থাকবে।
বিবার্তা/রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]