
নাটোরের সিংড়ায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে র্যালী ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনিক ভবন থেকে র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের সুবর্ণ সরোবরে এসে শেষ হয়।
এছাড়া সিংড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিংড়া পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আল রিফাত, পৌর নির্বাহী অফিসার আব্দুল মতিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম প্রমূখ।
বিবার্তা/রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]