
নাটোরের সিংড়া উপজেলায় দেড় হাজার লিটার তেল মজুদ রেখে বাড়তি দামে বিক্রির অভিযোগে আসাদ আলী নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টুলুর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
ইউএনও জানান, গোপন সূত্রে খবর পেয়ে টুলুর মোড়ে ব্যবসায়ী আসাদ আলীর দোকানে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, তিনি অভিনব কৌশলে অবৈধভাবে প্রায় দেড় হাজার লিটার তেল মজুদ করে রেখেছেন এবং তা বেশি দামে বিক্রি করছিলেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মজুদ রাখা তেল নির্ধারিত দামে ক্রেতাদের কাছে বিক্রি করবেন, এ মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
বিবার্তা/রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]